চলতি সপ্তাহে বুধবার থেকে বাংলায় আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে জানাল হাওয়া অফিস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, আশঙ্কা বজ্রপাতেরও। পরের দিন বৃহস্পতিবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস বেশ কিছু জেলাতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এই পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে সপ্তাহের মাঝামাঝি।
উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই দুইয়ের সংঘাতেই বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তন বাংলায়।
পাশাপাশি ক্রমশ বাড়বে তাপমাত্রা। শীতের বিদায় পর্ব এখন বাংলায়। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের কিছু জেলায় আরও কিছুদিন শীতের আমেজ থাকবে। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় উষ্ণতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের কিছু জেলায় কার্যত শীত উধাও হবে আগামী কয়েক দিনে।
কলকাতায় সোমবার, সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২২ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

