আধার কার্ডের সমস্যা মেটাতে উদ্যোগ নিলেন শান্তনু ঠাকুর

সম্প্রতি আধার কার্ড নিয়ে শুরু হয় নানান সমস্যা । সেই সমস্যা সমাধানে এবার ঠাকুরবাড়িতে সহায়তা কেন্দ্র খুললেন শান্তনু ঠাকুর । প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই সহায়তা কেন্দ্র খোলা থাকছে ।

সম্প্রতি আধার কার্ডের চিঠি আসাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ছিল রাজ্যের বিভিন্ন অঞ্চলে । বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রীও । এই পরিস্থিতিতে শান্তনু ঠাকুর সাংবাদিক সম্মেলনে করে জানান, “টেকনিক্যাল সমস্যার আধার কার্ড বাতিলের চিঠি এসেছে । তবে আতঙ্কের কিছু নেই, কারো আধার কার্ড বাতিল হবে না” । ইতিমধ্যেই এই বিষয়ে সাহায্য করার জন্য তিনি একটি ই-মেল আইডি এ হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলেন ।

এবার আধার কার্ড সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য উত্তর ২৪ পরগণার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সহায়তা কেন্দ্র খুললেন শান্তনু ঠাকুর । সেখানে সাধারণ মানুষর সুবিধার্থে একটি ফর্ম তৈরি করা হয়েছে । সেখানে আধার কার্ড বন্ধ হয়েছে জানিয়ে আধার কার্ড চালু করে দেওয়ার আবেদন করতে হচ্ছে সাধারণ মানুষকে । একই সঙ্গে সহায়তা কেন্দ্র সূত্রে খবর, এই সহায়তা কেন্দ্র এখন পর্যন্ত অফ লাইনে ৫ হাজার এবং অন লাইনে ১০ হাজার মত ফর্ম জমা পড়েছে । অন্যদিকে সহায়তা কেন্দ্র খোলায় তাঁদের অনেক সুবিধা হয়েছে বলে জানিয়েছেন সাধারণ মানুষ ।

এই বিষয়ে তৃণমূলের দাবি, সাধারণ মানুষকে ভুল বুঝানো হচ্ছে । বনগাঁর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “আধার কার্ড বন্ধের চিঠি এসেছে ভারত সরকারের কাছ থেকে । কোন আবেদন করতে গেলে ভারত সরকারের কাছে করতে হবে । শান্তনু ঠাকুরের কাছে কেন ?”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube