পার্থর জামিনের মামলায় ইডির কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ইডির কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ছিল এই মামলার শুনানি। মঙ্গলবার বিচারপতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ অধিকর্তার রিপোর্ট তলব করেছেন।

“কবে থেকে নিম্ন আদালতে বিচারপর্ব শুরু করা সম্ভব ? জানাতে হবে রিপোর্টে” নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এদিন বিচারপতি আরও বলেন, “অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায়না। ১ বছর ৭ মাস জেলে আছে। গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, সেটা ঠিক আছে। কিন্তু কতদিন?” আগামী ২৭শে ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালের ২২শে জুলাই পার্থর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। এরপর প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হওয়ার প্রায় ১ বছর পর প্রথম জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু ইডি জামিনের বিরোধিতা করে হাইকোর্টে আবেদন করে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, ইডির আর্জি মেনে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানির দিন পিছিয়ে দিয়েছিলেন। এরপরে আরও কয়েকবার পিছিয়ে ছিল জামিনের শুনানি। এই মামলার পরবর্তী শুনানি ২৭শে ফেব্রুয়ারি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube