সন্দেশখালিতে ক্ষোভের মুখে তৃণমূল। শুনতে হল, শিবুদের হয়ে দালালির কথা। অস্বস্তি বাড়ছে শাসকদলের। দুর্গেই কি প্রতিরোধের মুখে তৃণমূল?
শঙ্খনাদ, পুষ্পবৃষ্টিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মঙ্গলবার স্বাগত জানিয়েছিল সন্দেশখালি। একই ভাবে স্বাগত জানানো হয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। কিন্তু তৃণমূলের কপালে জুটল ক্ষোভ। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ শুনতে দল গড়েছে তৃণমূল। সন্দেশখালির বিভিন্নপ্রান্ত ঘুরে অভিযোগ শুনছেন তারা। শাসকদলের এই কৌশলকে রাজনৈতিক মহল অবশ্য ‘ড্যামেজ কন্ট্রোল’ হিসেবেই দেখছে। তৃণমূলের ব্লক কমিটির সদস্যা অষ্টমী সর্দার বুধবার সন্দেশখালির বিভিন্ন এলাকা ঘুরে অভিযোগ শুনছিলেন। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ ঠিক মতো নথিবদ্ধ না করায়, ক্ষোভের মুখে পড়লেন। তাকে শুনতে হল উত্তম, শিবুদের দালালি হয়ে করতে আসার কথাও।
দেড় মাস আগে পর্যন্তও ঘাসফুল দুর্গ হিসেবে পরিচিত ছিল সন্দেশখালি। কিন্তু ৫ই জানুয়ারির পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সন্দেশখালি ক্রমশ অস্বস্তির কারণ হয়ে উঠছে শাসকদলের কাছে। অবস্থা কোন পর্যায়ে পৌঁছলে দুর্গেই প্রতিরোধের মুখে পড়তে হয়, তা কি হাড়ে হাড়ে টের পাচ্ছে তৃণমূল?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

