কুণাল ঘোষের বাড়ির সামনে ধুন্ধুমার পরিস্থিতি!

কুণাল ঘোষের করা মন্তব্যের প্রতিবাদ করতে এসে সুকিয়া স্ট্রিট এ কুণাল ঘোষ এর বাড়ির সামনে ধুন্ধুমার পরিস্থিতি। অগ্নিমিত্রা পালের নামে কুমন্তব্য করেছেন কুণাল ঘোষ এমনই অভিযোগ তুলে এবং মহিলা মোর্চার কর্মী সমর্থকরা কুণাল ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে আসার পরেই বাড়ির সামনে জমায়েত করে থাকা তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয়।

বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, ‘দালাল’ পুলিশ তাঁদেরকে কর্মসূচি করতে বাধা প্রদান করছে। বিজেপির তরফ থেকে কুণাল ঘোষ এর ছবি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয় । অপরদিকে তৃণমূল কর্মী সমর্থকদের তরফে শুভেন্দু অধিকারীর কুশপুতুল পুড়িয়ে চোর স্লোগান দিয়ে প্রতিবাদ জানানো হয়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube