“আমি মারিনি, নিজের ছেলেকে কেউ মারতে পারে!” কোন্নগরে শিশু মৃত্যুর ঘটনায় বললেন ধৃত ‘মা’

নিউজটাইম ওয়েবডেস্ক : “আমি মারিনি, আমি নির্দোষ, কারণ নিজের ছেলেকে কেউ মারতে পারে?” দাবি করলেন শান্তা শর্মা। কোন্নগর শিশু খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত শ্রেয়াংশু শর্মার মা। মঙ্গলবার সন্ধ্যায় চন্দনগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস এক সাংবাদিক সম্মেলন করে জানান কোন্নগর শিশু খুনের ঘটনায় মা শান্তা শর্মা এবং তাঁর বিশেষ ঘনিষ্ঠ বান্ধবী ইফফত পারভিনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হয়েছে। আদালতে যাওয়ার সময় মৃত শিশুর মা শান্তা শর্মা জানান তিনি নির্দোষ। পাশাপাশি তিনি দাবি করেন তাঁর বান্ধবীর সঙ্গে ভাল বন্ধুত্ব ছিল, তবে ছেলেকে কে খুন করলো তিনি জানেন না। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় কোন্নগরের আদর্শ নগর এলাকায় বাড়িতে একলা থাকা অবস্থায় খুন হয় শ্রেয়াংশু শর্মা। যদিও এই নৃশংস ঘটনায় শ্রেয়াংশুর বাবা পঙ্কজ শর্মা জানান, “যেই যুক্ত থাক, আমি চাইবো তাঁদের ফাঁসি হোক।”

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube