কোন মানুষের আধার কার্ড বাতিলের নির্দেশিকা কেন্দ্রীয় সরকার জারি করেনি। ‘মানুষের দৃষ্টি ঘোরাতেই’ এরাজ্যের শাসক দল ‘চক্রান্ত’ করছে। বিস্ফোরক দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের। বুধবার বাঁকুড়া শহরে নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন। একই সঙ্গে এদিন তিনি আরও বলেন, পোস্ট অফিসে যে কেউ চিঠি পাঠালেই তা প্রাপকের হাতে পৌঁছে দেবে। যদি কেউ ওই ধরণের আধার বাতিলের চিঠি পান তবে তাঁদের সঙ্গে যেন যোগাযোগ করা হয় সে কথাও এদিন তিনি জানিয়ে দেন।
এই মুহূর্তে সন্দেশখালি কাণ্ড ও তৃণমূলের মহিলা সংগঠনের ওই জায়গায় না যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, একদিকে তাঁদের ‘অপরাধবোধ’ কাজ করছে, অন্যদিকে ‘মার খাওয়ার ভয়ে’ কেউই ওদিকে যাচ্ছেন না বলে তিনি দাবি করেন।
ফেব্রুয়ারীর শেষ সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি ‘ড্যামেজ কন্ট্রোলে’ দৌড়চ্ছেন। তবে উনি যতোই আসুন জঙ্গল মহল থেকে ওনার খাতায় কিছুই জমা পড়বে না।
সন্দেশখালিকাণ্ড নিয়ে এন.আই.এ তদন্তের দাবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সঠিক, তদন্ত হওয়া উচিৎ। কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ হওয়া মানেই বুঝতে হবে চক্রান্তটা কতো গভীরে তা বুঝতে হবে বলে তিনি জানান।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

