বেঙ্গল সাফারির সিংহীর নাম সীতা ও সিংহের নাম আকবর কিভাবে রাখা হল তা নিয়ে কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বৃহস্পতিবার রাজ্য বনদপ্তর ও বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চাইল। রিপোর্ট জমা পড়ার পরেই হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য সিঙ্গল বেঞ্চ সিদ্ধান্ত জানাবে সিদ্ধান্ত।
বুধবার সার্কিট বেঞ্চে বিশ্ব হিন্দু পরিষদের সীতা নাম নিয়ে করা মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন বিচারপতি। ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারিতে সিংহ ও সিংহীকে আনার পর নাম সীতা ও আকবর দেখা যায়। যদিও ত্রিপুরা থেকে পাঠানোর সময় শুধু সিংহ ও সিংহীর নাম ও নম্বির উল্লেখ ছিল।
কিন্তু হিন্দু ধর্মীয় সংষ্কৃতিতে এই নামকরন আঘাত করেছে বলে বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গের সম্পাদক লক্ষ্মন বনসল দাবি করেন। বিশ্ব হিন্দু পরিষিদের পক্ষে আইনজীবী শুভঙ্কর দত্ত জানান, আদালত বৃহস্পতিবার রিপোর্ট চেয়েছে। তারপর বিচারপতি তাঁর সিদ্ধান্ত জানাবেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

