আধার কার্ড সমস্যায় ভুক্তভোগীদের পাশে মুখ্যমন্ত্রী, আশ্বস্ত করে পাঠালেন চিঠি

মুখ্যমন্ত্রী নিজের সই করা চিঠি পেলেন আধার কার্ড সমস্যায় ভুক্তভোগী মানুষ । এবার পাশে থাকার বার্তা দিয়ে পত্র পাঠালেন আধার কার্ডে ভুক্তভোগী বাসিন্দাদের । বুধবার উত্তর ২৪ পরগনা জেলার হাবরা এক নম্বর ব্লকের বিডিওর মারফত সেই চিঠি দেওয়া হয় একাধিক মানুষকে ।

সম্প্রতি আধার কার্ড বন্ধের নোটিস কয়েকদিন আগে পেয়েছিলেন হাবড়া এক নম্বর ব্লকের বেশ কিছু পরিবার । এবার সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে একটি আশ্বস্ত পত্র পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার হাবরা এক নম্বর ব্লকের বিডিওর মারফত সেই সমস্ত আধার কার্ড বন্ধের নোটিশ পাওয়া পরিবারদের পাশে থাকার বার্তা দিয়ে পত্র পাঠালেন স্বয়ং মুখ্যমন্ত্রী ।

হাবরা এক নম্বর ব্লকের বিডিও এদিন আধিকারিকদের সঙ্গে নিয়ে এক নম্বর ব্লকের কয়েকটি জায়গায় মুখ্যমন্ত্রীর পাঠানো এই ‘আশ্বস্ত পত্র’ পরিবারগুলির হাতে তুলে দেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube