পাঁচলায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন দলীয় কর্মীদের দেখতে বুধবার হাওড়া হাসপাতালে গেলেন বিজেপি মহিলা রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। মঙ্গলবার রাতে পাঁচলা থানার সামনে ঘিরে ধরে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের লোকজনের বিরুদ্ধে। আহতদের মধ্যে গুরুতর জখম হন বিজেপির পাঁচলা বিধানসভার আহ্বায়ক প্রশান্ত দাস। তিনি হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। এদিন হাসপাতালে গিয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করে কথা বলেন নেত্রী।
প্রসঙ্গত, পাঁচলা থানার অন্তর্ভুক্ত জুজারসাহা গ্রাম পঞ্চায়েতের দীঘিরপাড় এলাকায় ভাগ চাষীদের আন্দোলন চলছে বেশ কিছুদিন যাবৎ। সেখানে চাষের জমি জন্য ভরসা যে দীঘির জল, সেই দীঘি বুজিয়ে ফেলার অভিযোগে গ্রামবাসীরা বিশেষত মহিলারা হাতে লাঠি, ঝাঁটা নিয়ে প্রতিরোধ করেন অতি সম্প্রতি। অভিযোগ তার জেরে গ্রামবাসীদের ওপরে হামলা চালিয়ে মারধর করা হয় মহিলাদের। অভিযোগ ছিল সেখানকার তৃণমূল নেতা খলিল আহমেদ ও তার দলবলের বিরুদ্ধে। নির্দিষ্টভাবে অভিযুক্তদের নাম দিয়ে লিখিত অভিযোগ জানানো হয় থানায়।
সেখানকার আক্রান্তদের খোঁজ খবর নেওয়ার জন্য মঙ্গলবার বিকালে বিজেপি যুব মোর্চার জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পৌঁছন সেই গ্রামে। সেখানে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এই মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল রাতেই পাঁচলা থানায় পৌঁছন সেই প্রতিনিধির দলসহ আরও কয়েকজন নেতা।
অভিযোগ সেসময়ে থানার সামনেই তৃণমূলের প্রায় দেড়শতাধিক লোকজন বিজেপি নেতাদের ওপরে লাঠি লোহার রড নিয়ে হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। তাতে জখম হন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে গুরুতর জখম হন প্রশান্ত দাস সহ অন্যান্যরা। রাতেই আহতদের হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
এই ঘটনার খবর পেয়ে রাতেই ফোনে খবর নেন বিজেপি রাজ্য নেতৃত্ব।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে বুধবার নেত্রী ফাল্গুনী পাত্র সহ জেলার নেতারা হাসপাতালে যান। চিকিৎসাধীন দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে কথা বলেন।ফাল্গুনী পাত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “পুলিশকে সঙ্গে নিয়ে অত্যাচার, অপরাধ জমি দখলের মতো কাজ করা হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
সন্দেশখালির মতো শেখ শাহজাহান চতুর্দিকে লুকিয়ে রয়েছে। যারা সত্যকে সামনে আসতে দিচ্ছেনা।
মুখ্যমন্ত্রী এখনও সন্দেশখালি যেতে না পারলেও রিয়ালিটি শো এর শুটিংয়ে ব্যাস্ত থাকার প্রসঙ্গে তুলে রাজ্যের মহিলাদের প্রতি মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কটাক্ষ করেন তিনি।
পাঁচলায় জলাশয় ভরাট প্রসঙ্গে বিএলআরও দপ্তরের ভূমিকা নিয়ে এক হাত নেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

