শিলিগুড়ি মহকুমার গুমনাবস্তিতে ঢুকে পড়ল দু’টি হাতি । ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক আতঙ্ক ছড়াল গোটা এলাকায় । বুধবারের এই ঘটনায় প্রমাদ গুনছেন স্থানীয় বাসিন্দারা ।
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের গুমনাবস্তিতে ঢুকে পড়ল দু’টি হাতি । এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল গোটা এলাকায় । জানা গিয়েছে এদিন ভোরবেলা দু’টি হাতি ঢুকে পড়ে এলাকায় ।
এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন বনদপ্তরকে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা । এরপর গোটা এলাকায় মোতায়েন করা হয় বনকর্মীদের । অপরদিকে হাতির আতঙ্কে দিন কাটাতে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

