দীর্ঘ সময় বিক্ষোভ ও ধর্নার পর মঙ্গলবার রাত ১.৪৫ মিনিট নাগাদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়, রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের ছেড়ে দেওয়া হয় । এই প্রসঙ্গে জানা যায়, মঙ্গলবার বিকেল থেকে পৃথক দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরের সামনে ধর্না ও বিক্ষোভে বসেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী ও অতিথি অধ্যাপকরা । রাত বাড়তে থাকলে বিক্ষোভের মাত্রাও বৃদ্ধি পায় এদিন ।
শিক্ষাকর্মীরা উপাচার্য সহ অন্যান্য আধিকারিকদের ঘরের সামনে বসে পড়েন । অবশেষে দাবিপত্র পাঠিয়ে মৌখিক আলোচনার মাধ্যমে বিক্ষোভ তুলে নেন শিক্ষাকর্মীরা । ছেড়ে দেওয়া হয় উপাচার্য ও আধিকারিকদের । এই বিক্ষোভ নিয়ে উপাচার্য বলেন,”সমস্যার সমাধান একবারে হয়না । ডিনরা রয়েছেন, তাঁদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে” ।
অন্যদিকে শিক্ষাকর্মী তপন নাগ বলেন, “উপচার্য কথা দিলেন তিনি বিষয়টা দেখবেন । দাবিগুলো না মানলে আবারও শুরু হবে বিক্ষোভ” । উপাচার্যের শরীরের কথা ভেবে তাকে ছেড়ে দেওয়া হলেও, অতিথি অধ্যাপকদের বিক্ষোভ থামেনি ।
প্রসঙ্গত উল্লেখ্য, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে তীব্র বিক্ষোভ চলে মঙ্গলবার । জানা যায়, একদিকে চলে অতিথি অধ্যাপকদের আন্দোলন অন্যদিকে এস্টেট কমিটি ভেঙে দেওয়ার অভিযোগে শিক্ষাকর্মীদের বিক্ষোভ চলে এদিন । আটকে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও । ভেতর থেকে তালা বন্ধ করে রাখা হয় প্রশাসনিক ভবন । আর এর পরই জানালা দিয়ে টপকে উপাচার্যের দফতরের সামনে ঢুকলেন তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী অশিক্ষক কর্মীরা ।
উপাচার্য সঙ্গে তৃণমূলের শিক্ষা বন্ধু সংগঠনের বাদানুবাদও শুরু হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে । উপাচার্যর সাথে বৈঠকে সমাধান না হওয়ায় তিনি বেরিয়ে যেতে চাইলে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করা হয় । ফলে উপাচার্য দীপক রায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারেননি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

