উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ল দুই পরীক্ষার্থী। দু’জনেই পরীক্ষা কেন্দ্রে অচৈতন্য হয়ে পড়ে। হাওড়ার যোগেশ চন্দ্র গার্লস স্কুলের ঘটনা। কর্তব্যরত শিক্ষিকারা জানান রিঙ্কি সিং ও টুসী কুমারী নামে দুই পরীক্ষার্থী জৈন বিদ্যালয়ের ছাত্রী। তাঁরাই অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা চলাকালীনই তাঁরা হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এরপরেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বুধবার গণিতকবিদ্যা পরীক্ষা ছিল। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই দু’জনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুততার সঙ্গে শুরু হয় চিকিৎসা। জ্ঞান ফিরতেই পরীক্ষার ব্যবস্থা করা হয় হাওড়া হাসপাতালেই। চিকিৎসকেরা জানান দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

