নিউজটাইম ওয়েবডেস্ক : মুর্শিদাবাদের গোথা হাইস্কুল সংক্রান্ত মামলায় সিআইডি অভিযোগ করে যে সব সময় স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাওয়া যাচ্ছে না। তারপরেই বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য,”স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন। এরাই তথ্য প্রমাণ নষ্ট করছে।”
এই সংক্রান্ত মামলায় সিআইডি-র ভূমিকা নিয়ে ক্ষিপ্ত বিচারপতি বসু। “সিআইডি র ওপর আমার আস্থা আছে, কিন্তু FIR এ নাম থাকা অভিযুক্তদের যদি গ্রেফতার করা না হয় তাহলে কী তদন্ত হচ্ছে ?” সিআইডিকে প্রশ্ন করেন বিচারপতির বিশ্বজিৎবসু। এই মামলায় বিচারপতির সংযোজন “যদি কোনও কর্মীর নথি কমিশন বা পর্ষদের কাছ থেকে না পাওয়া যায় তাহলে সরাসরি স্কুলে যান, সেখান থেকে নথি সংগ্রহ করুন। এটা কি বিরাট কোন কাজ?” সিআইডিকে প্রশ্ন বিচারপতির। সিআইডির কাজের গতি নিয়ে বিচারপতির কটাক্ষ, “আমি কি এখানে বসবো নাকি আপনাদের সিটে যোগদান করব ?” এরপরেই বিচারপতির কাছে আবেদন করে সিআইডির পক্ষ থেকে বলা হয়, “আরও ১৫ দিন আমাদের সময় দিন।” এরপরেই রাজ্যকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, “যাদের নামে দুর্নীতির অভিযোগ আসছে তাদের কাছ থেকে বেতন ফেরত নেওয়া যায় কিনা সেটা বিবেচনা করে দেখুন।” আগামী সোমবার ফের মামলার শুনানি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

