চলে গেলেন রেডিও উপস্থাপক আমিন সায়ানি । প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর । মঙ্গলবার মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন গীতমালার জনপ্রিয় উপস্থাপক । পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি ।
মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি । হাসপাতালে নিয়ে জাওাআ হয় তাঁকে । তবে তাতেও শেষ রক্ষা হয়নি । হাসপাতালেই মৃত্যু হয় তাঁর । বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ।
১৯৩২ সালে ২১ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহন করেন তিনি । ‘গীতমালা’-র উপস্থাপনা করে সকলের মনে জায়গা করে নেন তিনি । তবে শুধু রেডিও নয়, তাঁর নাম জড়িয়ে রয়েছে বিজ্ঞাপন সহ একাধিক চলচ্চিত্রের সঙ্গেও ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

