মাত্র ৫৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা ঋতুরাজ সিং । সোমবার রাতে হৃদরোগে আক্রন্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।
জানা যায় অগ্নাশয়ের সমস্যার জেরে চিকিৎসাধীন ছিলেন তিনি । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল । শকে পাথর পরিবারের সদস্যরাও । জানা যায় কয়েকদিন আগেই অগ্নাশয়ের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে । সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি । তবে শেষ রক্ষা হল না । হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয় তাঁর সোমবার হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হন তিনি ।
বলিউডে বেশ পরিচিত মুখ তিনি । একের পর এক সিরিয়াল, সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি । ‘জ্যোতি’, ‘অনুপমা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি তাঁকে দেখে গিয়েছে ‘বদ্রীনাথ কী দুলহানিয়া’তেও ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

