রাতের অন্ধকারে, অতর্কিতে হানা দিয়ে কয়লা পাচার রুখে দিল ইসিএল কর্তৃপক্ষ। চুপিসারে রাতের অন্ধকারে জঙ্গলের মাঝে বিশাল গর্ত খুঁড়ে চলছিল কয়লা কাটা, জীবন বাজি রেখে এই কাজ করছিলেন।
গোপন সূত্রে খবর যায় ইসিএল নিরাপত্তা রক্ষীদের কাছে। তারা স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে অতর্কিতে বিশেষ অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণে অবৈধ খনি মুখ থেকে বার করে কয়লা বাজেয়াপ্ত করে।
বাজেয়াপ্ত করা হয় কয়লা পাচারে ব্যবহৃত সাইকেল। সোমবার ও মঙ্গলবার ইসিএল এর সাতগ্রাম এরিয়ার সাতগ্রাম, মিঠাপুর, নাগেশ্বর অঞ্চলে এই বিশেষ অভিযান চালিয়ে রুখে দেওয়া হয় কয়লা পাচার।
যদিও কয়লা পাচারে যুক্ত সন্দেহে কাউকেই ধরা সম্ভব হয় নি। তবে কয়লা পাচারকারীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে পাঁচ জন ইসিএল নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

