অমর একুশের স্মরণে মহামিলন ক্ষেত্রে পরিণত হল হিলি সীমান্ত

অমর একুশের স্মরণে মহামিলন ক্ষেত্রে পরিণত হলো দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত। ২১শে ফেব্রুয়ারী ভাষা দিবস উদযাপিত হলো হিলির আন্তর্জাতিক চেক পোস্টে। এই উপলক্ষ্যে দুই দেশের প্রতিনিধিরা চেক পোস্টের জিরো পয়েন্টে অমর একুশের শহীদদের শ্রদ্ধা অর্পনে পুষ্প স্তবক হস্তান্তর করেন। বাংলা ভাষার আবেগ ও ইতিহাস নিয়ে আলোচনা করেন সেই সঙ্গে পাশাপাশি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাও জানান।

প্রতি বছরের মতো এবারেও অমর একুশে শ্রপদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হলো হিলিতে। হিলি তুরা করিডর কমিটি ও উজ্জীবন সোসাইটি যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের তরফে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার মেয়র জামিল হোসেন, লেখক ও সমাজসেবী জাহিদুল ইসলাম সহ অনেকেই। ছিলেন এদেশের হিলি-তুরা করিডর কমিটির আহ্বায়ক নবকুমার দাস ও উজ্জীবন সোসাইটির সুরোজ দাসও।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube