দুর্গাপুর শহরের লিংক রোডে দুর্ঘটনা। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে দুর্গাপুর স্টিল প্লান্টের কর্মী সঞ্জয় চক্রবর্তীর মৃত্যুকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা। লিংক রোড অবরোধ করে বিক্ষোভ ডিএসপির কর্মী তথা স্থানীয় বাসিন্দাদের।
অবরোধ তুলতে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ। তোলা আদায়কে কেন্দ্র করে এই ধরনের দুর্ঘটনা বলে অভিযোগ। প্রথমে পুলিশের চেক পোস্টের চেয়ার ভাঙচুর পরে সিভিক ভলান্টিয়ারদের তাড়া করল উত্তেজিত জনতা। যদিও পরে পুলিশ পৌঁছে জোর করে অবরোধকারীদের সরিয়ে অবরোধ তুলে দেয়।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

