দিল্লির ইডি দফতরে সঠিক সময়ে হাজির হলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। গরু পাচার মামলায় তাঁকে দিল্লিতে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে দেব আগেই জানিয়েছিলেন তিনি তদন্তে সমস্তরকম সহযোগিতা করবেন। সেই কথা মতোই সকাল ১১টার মধ্যেই দিল্লির ইডি অফিসে হাজির হন অভিনেতা সাংসদ দেব।
দিল্লিতে ইডির অফিসে হাজিরা দিতে বাড়ি থেকে বেরনোর সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেব। তিনি কোনও অপরাধ করেননি বলেই জানিয়েছেন এদিন। প্রসঙ্গত, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে দেবকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছিল, গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে এসেছিল। সেই কারণে তাঁকে ডাকা হয়েছিল বলে মনে করা হয়েছিল।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

