আমবাগান থেকে ফের উদ্ধার হল বালতি ভর্তি বোমা ! মুর্শিদাবাদের এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় । তদন্তে নামে সামশেরগঞ্জ থানার পুলিশ ।
ফের বোমা উদ্ধার হল মুর্শিদাবাদে । জানা যায়, এক আমবাগানের মধ্যে থেকে উদ্ধার করা হয় এই বোমাগুলি । বালতি ভর্তি করে রাখা ছিল ওই বোমা । মঙ্গলবার রাতে সামশেরগঞ্জের নামোচাচন্ড এলাকা থেকে বোমাগুলির হদিস মেলে ।
বিষয়টি জানাজানি হতেই বুধবার সকাল থেকে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । ইতিমধ্যেই বোমা রাখা স্থান ঘিরে রেখেছে পুলিশ । খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে । তবে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি বলেই খবর । কে বা কারা আমবাগানের ভেতরে বোমাগুলো বালতিতে মজুত রেখেছিল তার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

