দ্বিতীয় সন্তানের বাবা হলেন বিরাট কোহলি । ১৫ ফেব্রুয়ারি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা । মঙ্গলবার এই কথা জানান ভারতীয় ক্রিকেট দলের তারকা ।
তাঁরা তাঁদের পুত্র সন্তানের নাম রেখেছেন ‘অকায়’ । এই নামের অর্থ কায়াহীন । আবার তুর্কী ভাষায় এই নামের অর্থ চাঁদের আলো । ২০২১ সালে তারকা দম্পতির একটি কন্যা সন্তানও হয়েছিল । তাঁর নাম রেখেছিলেন বামিকা, যার অর্থ মা দুর্গা ।
মঙ্গলবার সামাজিক মাধ্যমে এই ‘বিরাট’ সুখবরটি নিজের অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন তারকা ক্রিকেটার । তিনি লেখেন, ‘খুশি ও আনন্দের সঙ্গে জানাচ্ছি, ১৫ ফেব্রুয়ারি আমরা আমাদের পুত্র সন্তান ও বামিকার ভাইকে স্বাগত জানাই । আমাদের জীবনের এই সুন্দর মুহূর্তে আমরা আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা চাইছি । একই সঙ্গে গোপনীয়তা বজায় রাখার আবেদনও জানাচ্ছি’ ।
ইতিমধ্যেই জাতীয় দল থেকে বিরাটের দূরে থাকা নিয়ে যথেষ্ট জল্পনা শুরু হয়ে গিয়েছিল খেলার জগতে । অবশেষে সকল জল্পনাr অবসান ঘটল এদিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

