যশস্বী জয়সওয়ালে মজেছে গোটা ভারত । ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি । ব্র্যাডম্যানসুলভ ফর্মে আছেন । আর তাঁর এই উত্থানে আপ্লুত তাঁর ভাদোহি ।
ঘরের ছেলের এমন সাফল্যে রীতিমত উৎসব করছে গোটা ভাদোহি । যশস্বীর নিজের গ্রামে সূর্যবান নগরে তাঁর বাবার ইলেক্ট্রনিক সামগ্রীর দোকান । সেখানে ভিড় করছেন গ্রামবাসীরা । বাজি পুড়িয়ে, মিষ্টি মুখ করে চলছে উৎসব ।
এখানেই বাবার কাছে প্রথম পাঠ নিয়ে বড় ক্রিকেটার হওয়ার লক্ষ্যে মুম্বই পাড়ি দিয়েছিলেন যশস্বী । জার্নিটা কত কঠিন ছিল দেখেছে ভাদোহি । তাই ঘরের ছেলেকে নিয়ে উন্মাদনায় ভাসছে ভাদোহি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

