কোটশিলা থানার গ্রামে আদিবাসী তরুণীর উপর পুলিশি অত্যাচারের অভিযোগ! অভিযোগ করেন তরুণী নিজেই। ঘটনায় কোটশিলা থানার ওসিকে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার প্রত্যন্ত এই গ্রামে। ইতিমধ্যেই এনিয়ে মাঠে নেমে পড়েছে বিজেপি। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে পৌঁছন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, রবিবার ওই তরুণীর বাড়িতে গিয়ে অত্যাচার করেন কোটশিলা থানার ওসি। তারা ওই তরুণীকে মারধর করেন। শুধু তাই নয়। তার বাড়িতে থাকা চল্লিশ হাজার টাকাও ছিনিয়ে নেয় পুলিশরা।
ওই তরুণীকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান বলে জানান সাংসদ। এদিন ওই তরুণী জানায় বাড়িতে মদ রয়েছে এই দাবি করে তল্লাশি শুরু করে পুলিশ। এরপরই অত্যাচার করা হয় তাকে। পুলিশ হামলা করায় তাকে ভর্তিও নিতে চায়নি স্থানীয় কোটশিলা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বলেও অভিযোগ। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরেই এনিয়ে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। আপাতত ওসি তুফান দাঁ ক্লোজ করা হয়েছে পুলিশ লাইনে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই তরুণীর বাড়ি গিয়েছিল। অভিযোগ ছিল তরুণীর বাবা বেআইনিভাবে মাদক তৈরি করেন। সেই কথার ভিত্তিতেই পুলিশ গিয়েছিল তল্লাশি চালাতে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

