তৃণমূল ও কংগ্রেস বিবাদ! খুন ১ কংগ্রেস কর্মী

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার রানীনগর। মুর্শিদাবাদ জেলার রানীনগরে কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কংগ্রেস কর্মীর। মৃতের এনামুল হক মণ্ডল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রানীনগরের নজরেরানা গ্রামে। রানীনগর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের স্ত্রীর অভিযোগ, মঙ্গলবার রাতে রানীনগরের নজরে রানা গ্রামে মাঠে মারধর করে এবং পিটিয়ে গলা টিপে খুন করা হয়েছে এনামুল হক মন্ডলকে বলে অভিযোগ। তৃণমূল কর্মী মুজিবর, রাকিব, কালু সেখ তারা মরধর করে খুন করেছে বলে অভিযোগ।

স্থানীয় কংগ্রেস কর্মীরা জানান, গ্রামে কেউ না থাকার জন্য জোট কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই। বর্তমানে অনেকেই পরিযায়ী শ্রমিকের কর্মরত। পরিযায়ী শ্রমিকের কাজে বাইরে থাকলেও তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। সেই কারণেই আদালত থেকে জামিনে মুক্তি নিয়ে আসে গ্রামের শ্রমিকরা। আর এই নিয়ে দু’পক্ষের তর্ক বিতর্ক হতে থাকলে তৃণমূল কর্মীদের সঙ্গে কংগ্রেস কর্মীদের বিবাদ চলছিল। তর্ক বিতর্ক হতে থাকে। আর তখনই লাঠি দিয়ে মারধর করা হয় কংগ্রেস কর্মী এনামুল হক মণ্ডলকে। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।

কংগ্রেস কর্মীদের অভিযোগ, পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করুক। যে মারা গিয়েছেন এই খুনের ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে পুলিশ উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক।

যদিও তৃণমূলের অভিযোগ, ষ্ট্রোক হয়ে মারা গিয়েছেন। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আমাদের এক তৃণমূল কর্মী বজরুল হক তাকে মারধর করা হয়েছে, বজরুল হক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা চাই দোষীদের শাস্তি হোক, তবে এই মৃত্যুর পিছনে তৃণমূল কোনও ভাবেই যুক্ত নয়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube