বিবাহ বিচ্ছেদের পরেই মানসিক অবসাদ সেই থেকেই মৃত্যু! তবে কোথা থেকে এল আগ্নেয়াস্ত্র?

দীর্ঘ নয় বছরের বিবাহিত জীবনে ছেদ পড়ে মাস দেড়েক আগে। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন বছর ৩৬-এর যুবক দ্বীপায়ন হালদার। তাই আত্ম হননের পথ বেছে নিতে হল তাঁকে।

বহরমপুরের যুবক মানসিক অবসাদ থেকে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করল। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বলরামপুর এলাকায় নিজের বাড়িতে গুলি চালিয়ে আত্মহত্যা করে দীপায়ন হালদার নামে যুবক। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ন’বছর সংসার করার পরে স্ত্রী হঠাৎই ছেড়ে চলে যায়। আইনিভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

মঙ্গলবার রাতে নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। সূত্রের খবর, তাঁর প্রাক্তন স্ত্রীয়ের নতুন বিবাহ হয় বিচ্ছেদের পরেই। পেশায় মজুর দ্বীপায়ন এই বিচ্ছেদ মেনে নিতে পারেননি বলেই তাঁর পরিবারের ধারণা।

পরিবারের সদস্যরা বুধবার সকালে ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় দেহ দেখতে পায় এবং দেহের পাশেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। কিন্তু কোথা থেকে এল আগ্নেয়াস্ত্র? সেই কথা পরিবারের কেউই বলতে পারেননি। এই ঘটনার খবর দেওয়া হয় বহরমপুর থানার পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে, একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল তারও তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube