কোন্নগরে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতার মা ও মায়ের ‘একান্ত’ ঘনিষ্ঠ বান্ধবী

গত শুক্রবার সন্ধ্যায় হুগলির কোন্নগর কানাইপুরের আদর্শনগর এলাকায় নৃশংসভাবে খুন হয় আট বছরের শিশু স্নেহাংশু শর্মা। সেই ঘটনায় গ্রেফতার শিশুটির মা শান্তা শর্মা এবং মায়ের ‘একান্ত’ ঘনিষ্ঠ বান্ধবী ইফফাত পরভিন।

সেই খুনের ঘটনায় ইতিমধ্যেই ফরেন্সিক বিভাগের আধিকারিকরা এসে আঙুলের ছাপ নিয়েও কোন অপরাধী ধরা পড়েনি। এরই মধ্যে খুনের দিনের সময়কার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, যে ফুটেজের সাথে ছোট্ট শিশুটির খুনের সময়টা মিলে যাচ্ছে বলে দাবি। সিসিটিভি ফুটেজটি নিয়ে কৌতুহল দেখা দিয়েছে এলাকায়। ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে এক বহিরাগত রহস্যময়ী ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন আর তার মুখ মাস্ক দিয়ে ঢাকা আর ক্যামেরা দেখে সেই মহিলা মুখ ঢাকছে।

কোন্নগরের শিশু খুনের ঘটনায় শিশুটির মায়ের বান্ধবীকে কলকাতার ওয়েটগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, দু’জনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল, হয়তো শিশুটি তাঁদের ‘বিশেষ’ বন্ধুত্বে বাধা হচ্ছিল। তাই এই খুন! শিশুটির বাবা পঙ্কজ শর্মা দোষীদের ফাঁসির শাস্তি চেয়েছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube