স্কুটিতে করে গাঁজা পাচারের চেষ্টা! হাতে নাতে ধরল পুলিশ

বারুইপুরে স্কুটিতে করে মাদক পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন এক ব্যক্তি । বারুইপুরের চম্পাহাটি সেলেগোয়ালিয়া এলাকার বাসিন্দা রাজু মোল্লাকে মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ । ধৃতকে বুধবার আদালতে তোলা হবে ।

জানা যায়, মঙ্গলবার রাতে বারুইপুরের টংতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাজুকে । মঙ্গলবার গভীর রাতে বিষ্ণুপুরের জুলপিয়ার দিক থেকে বারুইপুরের দিকে আসার পথে পুলিশের গাড়ি দেখে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত । সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশ ।

রাজুর কথায় অসঙ্গতি থাকায় গাড়িতে তল্লাশি চালায় পুলিশ । সেখানেই স্কুটির সিটের নিচে পাওয়া যায় ৬ কেজি গাঁজা । ঘটনার খবর দেওয়া হয় বারুইপুর থানার আইসি সৌম্যজিৎ রায় ও বারুইপুরের বিডিও সৌরভ মাজিকে ।

ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় রাজু মোল্লাকে । ধৃতকে বুধবার আদালতে তোলা হবে । পাশাপাশি কোথা থেকে এই গাঁজা সে এনেছিল, ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা চালায় পুলিশ ? এই ব্যবসায় আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube