শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল!

৭৩ বছরের পুরনো স্কুল এখন ধুঁকছে শিক্ষকের অভাবে । দিনে দিনে কমছে ছাত্র সংখ্যাও । স্কুলের পাঁচটা শ্রেণির পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন দুই জন শিক্ষক । যার মধ্যে একজন রয়েছেন ডেপুটেশনে । এক সঙ্গে চলছে তিনটি শ্রেণির পড়ুয়াদের ক্লাস । এমনই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের রামপুর আর পি বিদ্যালয়ে ।

জানা গিয়েছে, ১৯৫১ সলে তৈরি এই স্কুলে পিপি থেকে চতুর্থ শ্রেণীর পর্যন্ত পড়ানো হয় । এক সময় পড়ুয়া সংখ্যা বেশি থাকলেও বর্তমানে তা দাড়িয়েছে ৩৪ জনে । আর তাদের জন্য বরাদ্দ ছিল এক জন ডেপুটেশনে আসা শিক্ষক । গত শনিবার এক জন শিক্ষিকা পার্মানেন্ট হয়ে এসেছেন । বর্তমান দুই জনে মিলে স্কুলে ক্লাস করাচ্ছেন । দু’টি রুমে চলছে পঠন পাঠন । একটিতে দেখা গেল পিপি, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাস নিচ্ছেন শিক্ষক পলাশ দেবনাথ, অন্য আর একটি রুমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস নিচ্ছেন সদ্য আসা শিক্ষক প্রভা সাহা ।

একটি রুমে দুই তিনটি ক্লাসের পড়ুয়াদের পড়াতে অসুবিধা হচ্ছে বলে জানালেন শিক্ষক ও শিক্ষিকা । অসুবিধা হচ্ছে বলে জানিয়েছে পড়ুয়ারও । শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকেরা চাইছেন স্কুলের দিকে নজর দিক প্রশাসন । নতুন করে আরও অন্তত দুই জন শিক্ষক দেওয়া হোক স্কুলে ।

এবিষয়ে গাইঘাটা চক্রের সর্বশিক্ষার তৃতীয় শ্রেণীর কর্মী সীমা মজুমদার রায় জানান, তারা এই স্কুলের বিষয়টি জানেন । স্কুলের অসুবিধার কথা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube