প্রশ্ন ফাঁসের আশঙ্কায় থানার দারস্থ পরীক্ষার্থীরা!

উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস হতে পারে এই আশঙ্কায় রায়গঞ্জ থানার দারস্থ হল একদল পরীক্ষার্থীরা । শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ।

শনিবার সন্ধ্যায় ওই পরীক্ষার্থীরা রায়গঞ্জ থানায় আসে । ওই পরীক্ষার্থীদের অভিযোগ, একটি টেলিগ্রাম গ্রুপে টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি করা হচ্ছে । “মাস্টারমাইন্ড” নামে ওই গ্রুপ তৈরি করা হয়েছে । সেখানে এক ব্যক্তি কিউআর কোড দিয়ে বলছে টাকা পাঠালেই প্রশ্ন পত্র পাওয়া যাবে ।

এই ঘটনা জানাজানি হতেই পরীক্ষার্থীরা ওই দাবির সত্যতা জানতে চাইলে তাদের ইংরেজি প্রশ্ন পত্রের ছবি তুলে পাঠানো হয়েছে বলে দাবি ওঠে । আর এই ঘটনার পর থেকেই ওই পরীক্ষার্থীদের অভিযোগ , এভাবে প্রশ্ন বাইরে ঘুরে বেড়ালে পরীক্ষাগুলো খারাপ হয়ে যাবে । এবং তাদের রেজাল্টে তার প্রভাব পড়বে ।

এদিন ওই পরীক্ষার্থীরা রায়গঞ্জ থানায় দারস্থ হলে তাদের সাইবার ক্রাইমে যেতে বলা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube