সন্দেশখালিতে গণতন্ত্র ফেরানো ও অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবিতে থানায় থানায় বিক্ষোভ আইএসএফের। বিক্ষোভে হাজির আদিবাসী মহিলারা।
অশান্ত সন্দেশখালিতে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার প্রতিটি থানায় ডেপুটেশনের ডাক দিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে আদিবাসী মহিলাদের সঙ্গে নিয়ে ইন্ডিয়ান ফ্রন্টের কর্মীরা জেলা সভাপতি তাপস ব্যানার্জি নেতৃত্বে অশোকনগর থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়। এর আগে অশোকনগরের হিজলিয়া এলাকা থেকে মিছিল করে থানায় বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মী সমর্থকরা ।
থানার মুখে পুলিশের তরফে ব্যারিকেড তৈরি করা হয়। এরপর ISF এর একটি প্রতিনিধি দল থানায় ডেপুটেশন জমা দেয়। জমায়েত থেকে আইএসএফ নেতা তাপস ব্যানার্জি দাবি তোলেন একটি বেসরকারি চ্যানেলে আদিবাসী মহিলাদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, তাই তার নিঃস্বার্থ ক্ষমার দাবি তুলেছেন। এছাড়া সন্দেশখালিতে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

