দ্বিতীয়বার জেলা কমিটির তালিকা প্রকাশ! গোষ্ঠী কোন্দল মেটাতে মরিয়া তৃণমূল?

উত্তর দিনাজপুরের তৃণমূলের জেলা কমিটির তালিকা প্রকাশ করার এক সপ্তাহের মধ্যে, মঙ্গলবার দ্বিতীয়বার ‘সংশোধিত’ তালিকা করা হল । আর কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে নির্বাচনের নির্ঘণ্ট । তাতেও যেন থামছেই না শাসকদলের অভ্যন্তরীণ কলহ ।

গোষ্ঠী কোন্দল মেটানোর লক্ষ্যে এক সপ্তাহের মধ্যে দু-দুবার জেলা কমিটির তালিকা প্রকাশ করল তৃণমূল । ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে লোকসভা ভোটের দিনক্ষণ । যে কোন মুহূর্তেই ঘোষিত হতে পারে নির্বাচনী নির্ঘন্ট । কিন্তু এই পরিস্থিতির মধ্যেও দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল অব্যাহত ।

গোষ্ঠী কোন্দলের কারণে দলের জেলা কমিটির তালিকা ঘোষণার সাত দিনের মধ্যেই সংশোধিত তালিকা প্রকাশ করতে বাধ্য হল জেলা নেতৃত্ব । গত ১৫ ফেব্রুয়ারী শাসকদল তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির নামের তালিকা প্রকাশ হয়েছিল । সেই তালিকায় ৫৯ জনের নাম ছিল । যা নিয়ে খোদ দলীয় নেতৃত্বের একাংশের মধ্যে শুরু হয় ক্ষোভ । খোদ দলীয় চেয়ারম্যান তথা কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডলও ক্ষোভ ব্যক্ত করেছিলেন তা নিয়ে ।

ক্ষোভ মেটানোর চেষ্টায় তালিকা ঘোষণার ৫ দিনের মাথায় মঙ্গলবার ফের সংশোধিত তালিকা প্রকাশ করলেন জেলা তৃণমূল সভাপতি । এদিনের প্রকাশিত তালিকায় মোট ৭৪ জন স্থান পেয়েছেন । এই তালিকায় গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়ানো প্রার্থীর নামও রয়েছে বলে জানা যায় । সংশোধিত এই তালিকা প্রকাশ করে দলীয় কোন্দল আদতেও নির্মূল হল কি না সেটাই এখন দেখার বিষয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube