আইনজীবীকে মার, নিষ্ক্রিয় পুলিশ!প্রতিবাদ আইনজীবীদের

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে এক আইনজীবীকে প্রচন্ড মারধর করার অভিযোগ ওঠে কয়েক দিন আগে । সেই ঘটনায় আরও অভিযোগ ওঠে পুলিশী নিষ্ক্রিয়তা নিয়ে । মঙ্গলবার পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সরব হয়ে বিক্ষোভে সামিল হলেন আইনজীবীদের একাংশ ।

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আসানসোল আদালতে প্রতিবাদ আন্দোলনে নামলেন আইনজীবীরা । বিচারাধীন বন্দিদের নিয়ে আসা পুলিশের গাড়ি আটকে চলে তাঁদের বিক্ষোভ । অভিযোগ ওঠে দিন কুড়ি আগে আসানসোলের ৪৮ নম্বর ওয়ার্ডে বাড়ি থেকে বেরোনোর সময় আইনজীবী অভিষেক চৌবের উপরে হামলা করে জনকয়েক দুষ্কৃতি ।

ঘটনার অভিযোগ পেয়ে তদন্তেও নামে আসানসোল দক্ষিণ থানার পুলিশ । তবে এই ঘটনা নিয়ে সেরকম ভাবে সক্রিয়তা দেখায়নি পুলিশ । এমনই অভিযোগ তোলেন আইনজীবীরা । তারই প্রতিবাদে আজ তাঁদের এই বিক্ষোভ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube