দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির নবনির্মিত অডিটোরিয়াম ও সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরির উদ্বোধন হল মঙ্গলবার। জম্মু থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দশতলা সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরীতে চারটি ভিন্ন ধরনের অত্যাধুনিক রিসার্চ ল্যাবরেটরী রয়েছে যা তৈরি করতে খরচ হয়েছে প্রায় আটষট্টি কোটি টাকা। শুধু এনআইটির নিজস্ব ছাত্র-ছাত্রী নয় , বহিরাগত ছাত্রছাত্রীরা এখানে গবেষণা করতে পারবেন। পাশাপাশি অত্যাধুনিক অডিটোরিয়াম এর উদ্বোধন হয়েছে আজ যেখানে বিভিন্ন সভা সেমিনার এবং শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন হবে। এর ফলে এন আইটির ছাত্র-ছাত্রীরা উপকৃত হবেন বলে জানান সংস্থার ডিরেক্টর অরবিন্দ চৌবে।
এদিন নতুন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়া। তার মতে, এর ফলে দুর্গাপুর শিক্ষার দিক থেকে আরও একধাপ এগিয়ে গেল। যদিও অডিটোরিয়ামটি বেশ কিছুদিন আগে থেকেই ব্যবহৃত হওয়ায় নতুন করে এর উদ্বোধন নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

