ঘোষণা হয়নি লোকসভা নির্বাচনের দিন, তার আগেই সরকারি দেওয়াল দখল! অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা আগেই সরকারি দেওয়াল দখল করে ভোট প্রচারকে ঘিরে বিতর্ক উঠল কাটোয়া শহরে। কাটোয়া মহকুমা হাসপাতালের দেওয়ালে দখল করে ভোট প্রচার বিজেপির।

নির্বাচন কমিশনের নিয়মকে তোয়াক্কা না করেই বিজেপি গায়ের জোরে এভাবে সরকারি দেওয়াল দখল করে নির্বাচনী প্রচার করছে বলে অভিযোগ তুলেছেন কাটোয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক। কাটোয়া নগর বিজেপির বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার দাবি জানিয়ে মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানান তৃণমূল কংগ্রেসের বিধায়ক ।

রাজ্য বিজেপির সদস্য অনিল দত্ত জানান, দলীয় নির্দেশ মেনে শহরের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখে লোকসভা ভোটের প্রচার শুরু করা হয়েছে।দলের কর্মীরা না বুঝে সরকারি দেওয়ালে লিখে ফেলেছে আমরা সেটা মুছে দেওয়া হবে।

কাটোয়া মহকুমা হাসপাতালের দেওয়ালে বিজেপি লোকসভা ভোটের প্রচারে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে লেখা হয়েছে ” আর একবার বিজেপি সরকার,আর একবার মোদি সরকার”।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube