শুভেন্দু-সুকান্তর আশ্বাসের পরেও ফের আধার নিষ্ক্রিয়! রাজ্য জুড়ে আসছে একের পর এক চিঠি

আধার কার্ড নিষ্ক্রিয় করার নোটিশ এলো কালনা এবং মেমারি এলাকার বেশ কিছু পরিবারের কাছে। মেমারি এক নম্বর ব্লকে প্রায় সাড়ে ৩০০ মানুষের কাছে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে এমন নোটিশ পৌঁছেছে। একইসঙ্গে কালনার সাতগাছিয়া ও পূর্বস্থলী ১ নম্বর ব্লকে শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় কয়েকটি বাড়িতে পৌঁছেছে এই চিঠি।

গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে আসছে আধার কার্ড বাতিলের চিঠি। এমন অবস্থায় ১৯শে জানুয়ারি বিজেপি নেতৃত্ব থেকে আশ্বস্ত করা হয় নিষ্ক্রিয় হয়ে যাওয়া সমস্ত আধার কার্ড সক্রিয় হয়ে যাবে। যান্ত্রিক গোলযোগের কারণেই এই সমস্যা হচ্ছিল বলে জানান হয়। কেন্দ্রের সঙ্গে কথা বলে তেমনই জানিয়েছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা।

এই আশ্বাসের পরেও মঙ্গলবার আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি এলো কালনায় বেশ কিছু পরিবারের কাছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube