একশো দিনের কাজের বকেয়া টাকা ফেরত দেওয়ার জন্য টাস্ক ফোর্স গঠন করল নবান্ন

একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার জন্য একটা টাস্ক ফোর্স গঠন করলো নবান্ন। আট সদস্যের এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে পঞ্চায়েত দফতরের সচিব পি উলগানাথনকে। সঠিক ও স্বচ্ছ ভাবে যাতে টাকা প্রদান করা হয় তা দেখবে এই কমিটি।

বকেয়া টাকা ফেরত দেওয়া নিয়ে ঝুঁকি নিতে চাইল না নবান্ন। একশো দিনের কাজ প্রকল্পের ২১ লক্ষ শ্রমিকের বকেয়া টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে নবান্ন। তার আগে মঙ্গলবার একটি টাস্কফোর্স গঠন করে দিল পঞ্চায়েত দফতর। ওই টাস্ক ফোর্সের মাথায় বসানো হয়েছে রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথনকে। 

একশো দিনের কাজ প্রকল্পের আওতায় এই ২১ লক্ষ শ্রমিকের পারিশ্রমিক প্রায় দেড় বছর ধরে বকেয়া রয়েছে। কেন্দ্র না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকে তাঁদের মজুরি মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য বাজেটে তা ঘোষণা করা হয়েছে। 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube