নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে সন্দেশখালিতে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে শর্তসাপেক্ষে সন্দেশখালি যাওয়ারও অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সকালেই সন্দেশখালির উদ্দেশে রওনা হন তিনি।
তারপরেও বারংবার পুলিশি বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা। পরে অনুমতি দেয় রাজ্য পুলিশ। এরপরে আদালতের নির্দেশ আসার পর ধামাখালি থেকে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু। গ্রামে ঢুকতেই গ্রামবাসী ফুল দিয়ে, শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে, কাসর বাজিয়ে অভ্যর্থনা জানাল শুভেন্দু অধিকারীকে। গ্রামের মহিলারা কখনো পা ধরে কখনো হাত ধরে তাদের সমস্ত দুঃখের কথাও জানালেন শুভেন্দুকে। এরপরেই গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনে বিরোধী দলনেতা জানালেন, “শাহজাহানের শাস্তি হবে, আপনারা ভয় পাবেন না।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

