মঙ্গলবার সাত সকাল থেকেই ময়দানে নেমেছে ইডি। শ্রমিকদের পিএফের টাকা প্রতারণা মামলায় একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাওড়ার সাঁকরাইলের একটি জুটমিলে এদিন হানা দেয় ইডি। অন্যদিকে জুটমিলের মালিকের বালিগঞ্জের বাড়িতেও পৌঁছে যায় ইডি আধিকারিকদের আর একটি দল। পাশাপাশি ডালহৌসির অফিসেও হানা ইডির।
কয়েক কোটি টাকার প্রতারণার মামলায় কলকাতা হাইকোর্ট ইডি তদন্তের নির্দেশ দিয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই ইডির হানা। বালিগঞ্জ, ডালহৌসি, হাওড়ায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূলত দুই সংস্থার বিরুদ্ধে সেখানকার অবসরপ্রাপ্ত কর্মীরা মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, কোম্পানি তাঁদের প্রাপ্য পিএফের টাকা দিচ্ছে না। এই মামলায় আগেই সংস্থার ডিরেক্টরদের তলব করা হয়।
হাওড়ার সাঁকরাইলে ডেলটা জুটমিলে ইডি তল্লাশি চালাচ্ছে। শ্রমিকদের টাকা প্রতারণা মামলায় তদন্তে নামল ইডি। শহর কলকাতার দু’টি জায়গায় মঙ্গলবার সকাল হতেই হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২/১ ব্রাইট স্ট্রিট, বালিগঞ্জ। জুটমিলের মালিক সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে মঙ্গলবার সকাল ৭.৩০টা নাগাদ ইডি অধিকারীরা এসে পৌঁছন
ডেলটা জুটমিলের শ্রমিকদের পিএফের প্রায় ২০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ঝুনঝুনওয়ালার বিরুদ্ধে। শুধু বাড়ি নয় তার অফিসেও ইডি আধিকারিকরা হানা দিয়েছেন।আগে এই জুট মিলের বিরুদ্ধে শ্রমিকদের ২০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা উঠেছিল বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। কর্তৃপক্ষের বিরুদ্ধে কোম্পানি আইনের ৪৪৭ ধারায় তদন্তকারী এসএফআইও আধিকারিকদের অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ ছিল পুলিশের এফআইআর এর ভিত্তিতে বিষয়টির তদন্ত করবে ইডি। বিচারপতির নির্দেশ মেনে তদন্তের হাল ধরল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

