মঙ্গলবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সন্দেশখালি ইস্য়ুতে যখন সুর চড়িয়েছে বিজেপি, তখন চোপড়ায় চার শিশুর মৃত্যুর ঘটনায় সরব হয়েছে তৃণমূল। ১২ইফেব্রুয়ারি, ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর চেতনাগছ আউট পোস্টের কাছে হাইড্রেন তৈরির কাজ চলাকালীন মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয়। তারপর থেকে চোপড়ায় চেতনাগছ এলাকায় মঞ্চ বেঁধে ধরনায় বসেছে তৃণমূল। গতকাল ধর্নামঞ্চে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি, তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়কদের নিয়ে ১২ সদস্যের দল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালকে চোপড়ায় যাওয়ার আর্জি জানান তৃণমূলের প্রতিনিধিরা।
সলামপুর সার্কিট হাউস থেকে চোপড়া যাওয়ার আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “৪ শিশুর মৃত্যু নিয়ে বিসিএফ কাছে রিপোর্ট চাইব। এছাড়া আশা করছি বিএসএফের সাথে এই ঘটনা নিয়ে বৈঠক হবে।”
অন্যদিকে সন্দেশখালিতে পুনরায় ১৪৪ ধারা জারি নিয়ে কোনো মন্তব্য করেননি রাজ্যপাল এবং শুভেন্দুকে সন্দেশখালিতে যেতে ফের বাধা পুলিশের, এই বিষয় নিয়ে রাজ্যপাল বলেন, “এটা কোর্টের ব্যাপার, কোর্ট বিষয়টি দেখছে।”
তৃণমূল কংগ্রেসের দাবি মেনে চেতনাগছ গ্রামে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মাটি চাঁপা পড়ে মৃত চার শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন।রাজ্যপালকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মৃত শিশুর পরিবার। মৃত শিশুর পরিবারকে এক লক্ষ টাকা করে দেবার কথা ঘোষনা করেন। এছাড়াও আহত একটি শিশুকে পড়ার জন্য মাসিক পাঁচ হাজার টাকা দেবার কথা ঘোষনা করেন। পরিবারের সঙ্গে সাক্ষাৎ এর পর কি কারনে ড্রেন সম্প্রসারনের কাজ হচ্ছিল তা জানতে বিএসএফ এর চেতনাগছ বিওপি-তে যান রাজ্যপাল। সকালে ইসলামপুরের সার্কিট হাউস ওঠেন । সেখান থেকে বেরিয়ে যাবার সময় রাজ্যপাল জানিয়েছেন, চেতনাগছ গ্রামে মাটি চাপা চার শিশুর মৃত্যুর ঘটনায় বিএসএফের কাছে রিপোর্ট তলব করবেন। চেতনাগছে ড্রেন সম্প্রসারনের কাজ চলাকালীন ড্রেনের মাটি ধসে চার শিশুর মৃত্যুর প্রতিবাদে বিএসএফে জওয়ানদের শাস্তির দাবিতে গত ১২ তারিখ থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। এদিন রাজ্যপালের সফরেও তৃণমূল কংগ্রেস কর্মিরা এবং রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ও জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের গলায় পোষ্টার ঝুলিয়ে শিশু মৃত্যুর প্রতিবাদ জানান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

