কোন্নগরে শিশুর রহস্য মৃত্যুতে নতুন মোড়!

কোন্নগরে শিশুর রহস্য মৃত্যুতে নতুন মোড়! গত শুক্রবার সন্ধ্যায় নৃশংসভাবে খুন করা হয় বছর ৮-এর এক বালককে। সেই মৃত্যু ঘিরে এবার ঘনাচ্ছে আরও রহস্য।

কোন্নগরের শিশু খুনের ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল, যে ছবিতে একজন মফিলাকে দেখা যাচ্ছে বলে দাবি। গত শুক্রবার সন্ধ্যায় হুগলির কোন্নগর কানাইপুরের আদর্শনগর এলাকায় নৃশংস ভাবে খুন হয়ে আট বছরের শিশু স্নেহাংশু শর্মা। সেই খুনের ঘটনায় ইতিমধ্যেই ফরেন্সিক এবং হাতের ছাপ নেওয়া হয়েছে। তা স্বত্বেও কোনও অপরাধী ধরা পড়েনি। এরই মধ্যে খুনের দিনের সময়কার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, যে ফুটেজের সাথে ছোট্ট শিশুটির খুনের সময়টা মিলে যাচ্ছে বলে দাবি।

এই সিসিটিভি ফুটেজটি নিয়ে কৌতুহল দেখা দিয়েছে এলাকায়। ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে এক বহিরাগত রহস্যময়ী ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন আর তাঁর মুখ মাস্ক দিয়ে ঢাকা। ক্যামেরা দেখে সেই মহিলা মুখ ঢাকছেন। এই প্রসঙ্গে এলাকার বাসিন্দা তথা কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জানান, তিনিও বিষয়টি শুনেছেন, তবে এটা সম্পূর্ণ পুলিশের তদন্তের বিষয়। এই ঘটনায় পুলিশ যেভাবে তৎপর হয়তো অপরাধী দ্রুত ধরা পড়বে বলে আশাবাদী। এই মৃত্যুকে নিয়ে বিজেপি রাজনীতি করছে। যদিও কবে অপরাধীরা ধরা পড়ে তার দিকে তাকিয়ে স্থানীয়রা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube