উদ্বোধনের দু’দিন আগে আচমকা ভেঙে গেল তিস্তা নদীর উপর থাকা লোহার নতুন বেইলি ব্রিজ। বৃহস্পতিবার ওই বেইলি ব্রিজটির উদ্বোধনের কথা ছিল। তার আগে ওই দুর্ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দুর্ঘটনার ফলে গুরুতর আহত হয়েছে তিন জন শ্রমিক। পাশাপাশি তিস্তায় তলিয়ে গিয়েছে এক শ্রমিক বলেও সূত্রের খবর। শ্রমিকরা প্রত্যেকেই আসামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাংলা সিকিম সীমান্তের তারখোলায়। একটি বেসরকারি সংস্থাকে ওই সেতু নির্মানের বরাত দিয়েছিল এনএইচপিসি। যদিও ওই ঘটনায় বরাতপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। ঘটনার পর আহত শ্রমিকদের উদ্ধার করে অন্যান্য শ্রমিকরা। তাদের উদ্ধারের পর কালিম্পং জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি নিখোঁজ শ্রমিকের উদ্দেশ্যে খোঁজ শুরু হয়েছে। ইতিমধ্যে ওই বিষয়ে তদন্ত শুরু করেছে কালিম্পং জেলা পুলিশ ও প্রশাসন।
জানা গিয়েছে, ঘটনায় আনাল আলি, তালিব আলি, আনিয়া আকবর গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি গুলাম সারোয়ার নামে ২৬ বছরের এক যুবক তিস্তায় তলিয়ে গিয়েছে। প্রত্যেকেই আসামের বাসিন্দা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

