সন্দেশখালির যে অঞ্চলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে সেই জায়গাগুলোতে শুভেন্দু অধিকারীকে যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট । বিরোধী দলনেতাকে নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি দিয়েছে আদালত । এই নির্দেশের পর আজ মঙ্গলবার সন্দেশখালি যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ অনুসারে, কোনও উস্কানিমূলক বক্তব্য রাখতে পারবেন না শুভেন্দু অধিকারী । একই সঙ্গে তিনি জানান, বিরোধী দলনেতার নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করবে রাজ্য পুলিশ । প্রয়োজনে অতিরিক্ত বাহিনী ব্যবহার করা যেতে পারে বলেও তিনি জানিয়ে দেন । আদালতের এই নির্দেশের পর আজই সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু । বিচারপতিকে সোমবার কলকাতা হাইকোর্টে বলতে শোনা যায়, ‘সন্দেশখালির যে অঞ্চলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে, সেখানে যাওয়ার অনুমতি পেতে পারেন শুভেন্দু অধিকারী’ ।
এরপরই আজ, মঙ্গলবার সকাল ৯ টা বেজে ৪৮ মিনিট নাগাদ সন্দেশখালি যাওয়ার উদ্দেশ্যে কলকাতার সাইন্স সিটি থেকে বেরোল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

