মেট্রো বিভ্রাটের জেরে আবারও সমস্যার মুখে পড়লেন নিত্য যাত্রীরা । মঙ্গলবার দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকে । জানা যায় যান্ত্রিক গোলযোগের জন্য প্রায় আধা ঘন্টার উপরে মেট্রো চলাচল বন্ধ থাকে । যার জেরে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের ।
পরবর্তীকালে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যায়, সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড স্টেশনের ডাউন লাইনে হঠাৎ আলোর ফুলকি দেখা যায় । যদিও ময়দান থেকে কবি সুভাষ ও গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চালু রাখা হয়েছে বলে জানা যায় । বন্ধ রাখা হয় দক্ষিণেশ্বর থেকে ময়দানগামী মেট্রো । ফলে স্টেশন চত্ত্বরে ক্রমশ বাড়তে থাকে যাত্রীদের ভিড় ।
অবশেষে বেলা ১১ টা ৪০ নাগাদ ফের স্বাভাবিক ছনে ফেরে মেট্রো পরিষেবা । ফলত দেরি করে হলেও স্বস্তি ফিরল যাত্রীদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

