পেশ করা হল কলকাতা পুরসভার বাজেট

পেশ করা হলো কলকাতা পুরসভার বাজেট ২০২৪। এবছরের ঘাটতি এক হাজার একশো বারো কোটি টাকা। শনিবার ২০২৪-‘২৫ অর্থবর্ষের বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। পেটের সমস্যা নিয়ে মেয়র বর্তমানে ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। শুক্রবার হাসপাতাল থেকে বিধানসভায় বাজেট অধিবেশনে কিছুক্ষণের জন্য যোগ দিতে আসেন তিনি। পরে ফের হাসপাতালে ফিরে যান। পুরসভা সূত্রের খবর, আজ অ্যাম্বুল্যান্সে করেই পুরভবনে বাজেট পেশ করতে যাবেন মেয়র। অসুস্থতার কারণে বাজেটের প্রথম পৃষ্ঠা ও শেষ পৃষ্ঠা পাঠ করলেন মেয়র ফিরহাদ হাকিম।

আসন্ন গ্রীষ্মে যাতে শহর কলকাতার মানুষকে জলকষ্টের মধ্যে পড়তে না হয় সেই লক্ষ্যে এখন থেকেই প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের প্রস্তুত থাকার আবেদন জানালেন মেয়র ফিরহাদ হাকিম। এবার কলকাতা পুরসভার বাজেটে বকেয়া ট্যাক্স আদায়ের উপর জোর দেওয়া হল।

কলকাতা পৌরনিগমের এক আধিকারিকের কথায়, স্বাস্থ্য, শিক্ষা, জঞ্জাল সাফাই, সংখ্যালঘু উন্নয়ন, বস্তি, আলোকায়নের মতো একাধিক বিভাগে কম-বেশি বরাদ্দ হ্রাসের আশঙ্কা আছে ৷ একদিকে কমবেশি বরাদ্দ কমানো, অন্যদিকে সরকারি অনুদান বৃদ্ধি-এই দুয়ের মেলবন্ধনে বাজেটে ঘাটতি কমানোর পথে হাঁটতে পারে বর্তমান বোর্ড ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube