রাঁচি টেস্টে ভারতীয় দলের একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে । রাজকোটে রাজকীয় জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে রোহিত শর্মার ভারত ।
২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট । এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে জস্প্রীত বুমরাকে । শোনা যাচ্ছে সোমবারই রাজকোট থেকে আহমেদাবাদে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন বুমরা । তাঁর পরিবর্তে দলের সঙ্গে যোগ দিতে পারেন মুকেশ কুমার ।
অন্যদিকে রাঁচির টেস্টে ফিরতে পারেন কে এল রাহুলও । রাজকোট টেস্টে জয়ের পর সেই ইঙ্গিত দিয়েছেন ভারত অধিনায়ক রোহিতও । আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন রাহুল ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

