দুর্দান্ত দ্বিশতরানে ইতিহাসের পাতায় যশস্বী জয়সওয়াল । রাজকোট টেস্টের তৃতীয় দিনের শেষে ১০৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল । তবে রবিবার মাঠে নেমে সেই মেজাজেই ইনিংস এগিয়ে নিয়ে গেলেন ২২ বছরের তরুণ ওপেনার ।
খেললেন ২১৪ রানের অপরাজিত ইনিংস । আর এই দ্বিশতরানের পথে ভাঙলেন একের পর এক রেকর্ড । ইনিংসে ১২টি ছক্কা হাঁকিয়ে ছুঁলেন ওয়াসিম আক্রমকে । এর আগে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ৬ মারার রেকর্ড ছিল পাক তারকার দখলে । সেই রেকর্ডে ভাগ বসালেন যশস্বী ।
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দু’টি ডাবল সেঞ্চুরি করলেন । কাম্বলি, বিরাটের পর তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে পরপর দুটি দ্বিশতরান করলেন যশস্বী জয়সওয়াল । সেই সঙ্গে ১৪৭ বছরের ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একই সিরিজে ২০টির বেশি ছক্কা হাঁকিয়ে নজির সৃষ্টি করলেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

