রিয়াল মাদ্রিদের পথেই কিলিয়ান এমবাপে । সংবাদ সংস্থা সূত্রে খবর, ফরাসি স্ট্রাইকারের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি হয়ে গিয়েছে দুই সপ্তাহ আগেই ।
২০১৯ সাল পর্যন্ত নাকি সেন্টিয়াগো বার্নাবুই হতে চলেছে কিলিয়ান এমবাপের ঠিকানা । ৮৫.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এমবাপের সঙ্গে ইয়ালের চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে সংবাদ সংস্থার খবর ।
উল্লেখ্য, ২০২৪ সালেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফরাসি স্ট্রাইকারের । তারপর তাঁর পিএসজি ছাড়া নিয়ে জল্পনা চলছিল । সম্প্রতি পিএসজিতে নিজের সতীর্থদেরও দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন এমবাপে । এমবাপের সঙ্গে রিয়ালের চুক্তি সম্পন্নের বিষয়ে অবশ্য সরকারিভাবে কোনও কিছুই জানায়নি রিয়াল মাদ্রিদ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

