আবারও উট উদ্ধার হল মুর্শিদাবাদ জেলায় । সোমবারের ঘটনায় উদ্ধার করা হয় ১১টি উট । পুলিশের হাতে গ্রেফতার চার ব্যক্তি । ধৃতদের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় ।
ফের মুর্শিদাবাদে উদ্ধার হল ১১টি উট, গ্রেফতার করা হল চারজনকে । মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত মহালন্দি এলাকা থেকে এগারোটা উট উদ্ধার করল পুলিশ । একটি লরিতে করে রাজস্থান থেকে এই উট নিয়ে আসা হয়েছিল বলে জানা যায় । ছোট বড় মিলিয়ে এই উট রাখা ছিল লরির মধ্যে ।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করে এই উটগুলিকে । পুলিশ জানিয়েছে ধৃতের নাম মজিবর রহমান, সাজ্জাদ সেখ, ইউনিস শেখ ও ব্রজেশ কুমার । তাঁরা উত্তরপ্রদেশের বাসিন্দা । তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ ।
ধৃত চারজনকে সোমবার দুপুরে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হয় । বিচারক সমস্ত কাগজপত্র দেখে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

