কোন্নগরের শিশু খুনের ঘটনায় রহস্যময়ী নারী?

কোন্নগরের শিশু খুনের ঘটনায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি সিসিটিভি ফুটেজ । দাবি উঠছে সেই ছবিতে একটি রহস্যময়ী নারীকে দেখা যাচ্ছে ।

গত শুক্রবার সন্ধ্যায় হুগলির কোন্নগর কানাইপুরের আদর্শনগর এলাকায় নৃশংস ভাবে খুন হয়ে যায় আট বছরের শিশু স্নেহাংশু শর্মা । সেই খুনের ঘটনায় ইতিমধ্যেই ফরেন্সিক এবং ফিঙ্গার প্রিন্ট আধিকারিকরা এলেও এখনও পর্যন্ত কোন অপরাধী ধরা পড়েনি । এরই মধ্যে খুনের দিনের সময়কার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে । সেই ফুটেজের সাথে ছোট্ট শিশুটির খুনের সময়টা মিলে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে ।

এখন এই সিসিটিভি ফুটেজটি নিয়ে কৌতুহল দেখা দিয়েছে এলাকায় । ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে এক বহিরাগত রহস্যময়ী ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন । দাবি উঠছে, মহিলার মুখ মাস্ক দিয়ে ঢাকা আর ক্যামেরা দেখে সেই মহিলা মুখ ঢাকছেন ।

এই প্রসঙ্গে এলাকার বাসিন্দা তথা কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, আচ্ছেলাল যাদব জানান, তিনিও বিষয়টি শুনেছেন, তবে এটা সম্পূর্ণ পুলিশের তদন্তের বিষয় । এই ঘটনায় পুলিশ যেভাবে তৎপর হয়ে উঠেছে হয়তো অপরাধী দ্রুত ধরা পড়বে বলেও তিনি আশাবাদী । যদিও কবে অপরাধীরা ধরা পড়ে তার দিকে তাকিয়ে স্থানীয়রা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube